• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

সুন্দরগঞ্জে আওয়ামীলীগের শোক র‌্যালি ও দোয়া

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩ আগস্ট, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদৎ বাষির্কী উপলক্ষে আওয়ামীলীগের শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার দলীয় কার্যালয় হতে শোক র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সফিউল ইসলাম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগর নেতাকর্মীগণ। র‌্যালি ও আলোচনায় আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category