• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়: নৌকা মার্কা চান আফরুজা বারী

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ২৯,গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী। এনিয়ে বুধবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামস্থ তাঁর বাড়িতে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম সরকার রেজা, সর্বানন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চাঁন্দ মিয়া, ছাপড়হাটী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রন্জু মিয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গণেশ শীল, উপজেলা তাঁতীলীগ সভাপতি ইউনুস আলী সরকার, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ন সরকার, ধোপাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি ফিরোজ মন্ডল, সাবেক ছাত্রলীগ যুগ্ম আহবায়ক রতন মিয়া প্রমূখ। আফরুজা বারী বলেন, দীর্ঘদিন হতে এই আসনটিতে সরকারের বিপরীত মেরুর এমপি নির্বাচিত হয়ে আসছেন। সে কারণে উন্নয়ন হতে বঞ্চিত উপজেলাবাসি। তাই এই আসনটিতে নৌকার প্রার্থী চান উপজেলা আওয়ামীলীগসহ এলাকাবাসি। তারপরও সরকার উপজেলার তারাপুর ইউনিয়নে ২০০ মেগা ওয়ার্ড সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার পাওয়ার প্লান্ট, ১৪৯০ মিটার লম্বা পাঁচপীর-চিলমারি তিস্তা পিসি গার্ডার সেতু, মডেল মসজিদ নির্মাণ করছে। তিনি আরও বলেন, নৌকা মার্কা দিলে প্রধানমন্ত্রীকে এই আসনটি উৎসর্গ করে দিবেন। তাঁর ছোট ভাই সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত সাংসদ মঞ্জরুল ইসলাম লিটনের অসমাপ্ত কাজগুলো করতে চান তিনি। মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা ও উপজেলার কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category