• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

সুন্দরগঞ্জে জাল টাকাসহ একজন গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ রবিবার, ১২ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ জাল টাকাসহ রাসেল মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রাম হতে জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার বন তেতুলিয়া গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। জানা গেছে, ওই গ্রামের একটি মুদি দোকানে জাল টাকা দিয়ে খরচ করলে গেলে দোকানদার জাল টাকা সন্দেহে সে টাকা ফিরত দেয়।

এরপর রাসেল আবার অন্য দোকানে খরচ করতে গেলে সে দোকানদারও তাকে ফেরত দেয়। এভাবে বেশ কয়েকটি দোকানে গেলে দোকানদারের সন্দেহ হলে বিষয়টি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জাল টাকাসহ আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জাল টাকার ব্যবসায়ী শিকার করে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এনিয়ে মামলা হয়েছে। আসামিকে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category