• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ননদ-ভাবিসহ ১০ জন নৌকার আশায়

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীরা এখন ঢাকায় অবস্থান করছেন। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ননদ-ভাবিসহ ১০ জন নেতাকর্মী মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। ইতিমধ্যে রংপুর-রাজশাহী বিভাগের প্রার্থীদের চুড়ান্ত করেছেন দলীয় মনোনয়ন বোর্ড। এখন নৌকার অপেক্ষায় রয়েছেন ননদ-ভাবিসহ ১০ প্রার্থী। কে পাচ্ছেন নৌকা, এনিয়ে এলাকায় জল্পনা-কল্পনার শেষ নেই।

যারা নৌকার জন্য অপেক্ষা করছেন তারা হলেন-গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, প্রয়াত সংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা রাবী, প্রয়াত সংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মীনি ও সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আব্দুল হান্নান সরকার, বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, প্রচার সম্পাদক আখারুজ্জামান আকন্দ শাকিল, জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ সমর্থক এমদাদুল হক নাদিম ও মতিউর রহমান সালু।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোট সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। তুলনামুলকভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category