• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। ওই দুই শিশু হলেন দক্ষিণ সীচা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন মিয়া (৫) এবং একই গ্রামের নাহিদ ইসলামের ছেলে মমিন মিয়া (৫)।
থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, মহিদুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মোরসালিন, মমিন ও মাহি খেলা খেলছিল। এরই একপর্যায় মোরসালিন ও মমিন পুকুর পাড় হতে পুকুরের মধ্যে পড়ে যায়। সাতাঁর না জানায় ওই দুই শিশু পানিতে ডুবে যায়। অপর শিশু মাহির চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওই দুই শিশুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এ ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহবান জানান।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় ওই দুই শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category