• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে প্রচার-প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ থেকে:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় জনগণের মধ্যে সারা জাগিয়েছে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া, কোনো কিছুই বাদ যাচ্ছে না।

এমপি প্রার্থীরা ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনি এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যান। পাশাপাশি সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন শহীদ মঞ্জুরুল ইসলামের ভাগ্নি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার।

শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনীয় প্রচার প্রচারণায় ও হাট-বাজারে গণসংযোগ চালাকালিন সময় বক্তব্যে রাখেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার সফিউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, কঞ্চিবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বন্দে আলীসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পারিবারিক ঐতিহ্য ও স্বচ্ছ রাজনৈতিক ইমেজে মা আফরোজা বারী আওয়ামীলীগের রাজনীতিতে প্রভাব থাকার ফলে দলটির সিংহভাগ নেতাকর্মীর সমর্থন নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়েছেন নিগার।

আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, আমি আওয়ামীলীগ রাজনীতিতে আমার মামা শহীদ মঞ্জুরুল ইসলামের সান্নিধ্যে মায়ের হাত ধরে সুন্দরগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পরি। আমি মানুষের কাছে যেভাবে সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ্ বিজয় আমার নিশ্চিত।

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগ সুন্দরগঞ্জ উপজেলার সভাপতি মিসেস আফরুজা বারী দলীয় মনোনয়ন পান কিন্তু কেন্দ্রীয় নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। কিন্তু তাঁর মেয়ে নিগার ‘ঢেঁকি’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category