• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে বিএনপি নেতা মঞ্জুর ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.এস.এম রুহুল আমিন মঞ্জুর বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার ফরমায়েশি ফাঁসির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার মাঠের হাটে মানববন্ধন কর্মসুচি পালন করেন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসি। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জিন্নাহ, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. মনোয়ার আলম সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম গফ্ফার মোল্লা, শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল, বিএনপি নেতা বারিকুর ইসলাম, মঞ্জুর কানাডা প্রবাসি কন্যা জিনাত আলম প্রমূখ। মানববন্ধনে হাজারও মানুষ উপস্থিতি ছিলেন।
বক্তাগণ মঞ্জুর বিরুদ্ধে রাজনৈতিক ভাবে প্রতিহিংসামুলক মিথ্যা মামলার ফরমায়েশি ফাঁসির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category