• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন সভাপতি-সাংসদ শামীম, সম্পাদক-মান্নান

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পাটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পাটির আয়োজনে মঙ্গলবার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পাটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, উদ্বোধক ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পাটির আহবায়ক আব্দুর রশিদ সরকার, প্রধান আলোচক ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় নিবার্হী কমিটির উপদেষ্টা আতাউর রহমান আতা।

উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব আব্দুল মান্নান মন্ডলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অবসর মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি, জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, এ্যাডভোকেট এ এইচ এম গোলাম শহিদ রনজু, এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ময়নুর রাব্বি চৌধুরী, সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পাটির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান, সুন্দরগঞ্জ পৌর জাতীয় পাটির সভাপতি ও মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু প্রমূখ। এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পাটিও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

পরে সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে সভাপতি, আব্দুল মান্নান মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচন করে আংশিক কমিটি ঘোষনা করা হয়। সমাবেশে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয় পাটি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category