• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

হরতালের বিরুদ্ধে মহাদেবপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ বিএনপির ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদনের নেতৃত্বে রবিবারের হরতালের বিরুদ্ধে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হওয়া ওই বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী অংশ গ্রহন করে।বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নুরানি আলাল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা যুবলীগ আহবায়ক রেজাউন নবী আনসারী বাবু, ছাত্র লীগ সভাপতি আবু আল-আস-আরী, সাধারন সম্পাদক তনু কুমার দেব প্রমুখ। উল্লেখ ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর রবিবার দেশ ব্যাপী সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category