• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে দোয়া

দিনকাল বিডি ২৪ / ২৩২ Time View
প্রকাশঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

শেখ আরিফ,নারায়ণগঞ্জ-বন্দর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিন ব্যাপী নানা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারী) বাদজোহর নবীগঞ্জ তার নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে সকালে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে কবর জিয়ারত ও কোরআন খতম এর আয়োজন করা হয়।

এ সময় দোয়া পূর্বক সংক্ষিপ্ত স্মৃতিচারন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক এমপি প্রয়াত এ্যাড. আবুল কালামের পুত্র তথা নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কায়সার আশা ও বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মরহুম হাজী জালাল উদ্দিন আহমেদকে দলের প্রতিষ্ঠাতা সদস্য করেন। পাশাপাশি নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য তাকে মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব প্রদান করেন। সেই সাথে তৎকালিন সময় তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দিয়ে সম্মানীত করেন জিয়াউর রহমান।

এছাড়াও হাজী জালাল উদ্দিন আহমেদ খানপুর হাসপাতাল (বর্তমান ৩শ শয্যা),গণবিদ্যা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ সেন্ট্রাল র্টামিনাল, বন্দর হাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, নারায়ণগঞ্জ সহ একাধিক মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও পলিও টিকা সহ শিশুদের সকল টিকা সরকারী ভাবে বিনামূল্য বিতরণ, করেন রাস্তাঘাট উন্নয়ন, নারায়ণগঞ্জ পৌরসভাকে অবকাঠামো উন্নয়নের কাজে সর্বাত্মক সহযোগিতা করেন। তিনি ১৯৮৭ সালে ২০ ফেব্রæয়ারী ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category