• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

হিলিতে বাল্যবিবাহের দায়ে বরকে একবছর ও বরের নানাকে ছয় মাসের কারাদন্ড

দিনকাল বিডি / ৩৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে নবম শ্রেনীতে পড়–য়া এক কিশোরীকে বাল্যবিবাহের দায়ে একুশ বছর বয়সি আরিফ হোসেন নামের বরকে একবছরের ও উনআশি বছর বয়সি বরের নানা আশরাফ আলীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আরিফ হোসেন হিলির জাংগই গ্রামের রকিব উদ্দিনের ছেলে। আশরাফ আলী হিলির বড়ডাংগাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, আরিফ হোসেন নামের ওই যুবক একই এলাকার নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে গতরাতে তার বাড়ি থেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে আসে। কিশোরীকে নিয়ে ওই যুবক উপজেলার ডাংগাপাড়ায় তার নানার বাড়িতে নিয়ে উঠে। এসময় তার নানা নিজে স্বাক্ষি হয়ে তাদের দুজনের বাল্যবিবাহ দেয়। কিশোরীর বাবা নিজে মঙ্গলবার সকালে এসে আমার নিকট অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ছেলের নানার বাড়িতে অভিযান চালিয়ে বর ও তার নানাকে আটক করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বাল্যবিবাহের দায়ে বরকে এক বছরের ও বরের নানাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category