• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

অপবাদ সইতে না পেরে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ছাত্রীর সাথে অশোভনীয় আচরনের অপবাদ সইতে না পেরে আদমদীঘিতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে হারুন অর রশিদ (৫৫) নামের এক রানীনগর মাদরাসা শিক্ষক আত্মহত্যা করেছে।

গতকাল বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৯ টায় আদমদীঘির কলাবাড়িয়া নামক স্থানে ব্রডগেইজ রেললাইনে ঢাকাগামী আন্ত:নগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষক হারুন অর রশিদ নওগাঁ জেলার রানীনগর উপজেলার দক্ষির রাজাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজাহার শেখের ছেলে এবং রানীনগর আল আমিন দাখিল মাদরাসার শরীর চর্চা শিক্ষক বলে জানা গেছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিহত শিক্ষক হারুন অর রশিদের ভাতিজা আব্দুল মালেক খন্দকার জানায়, তার চাচা আল আমিন দাখিল মারাসায় শরীর চর্চা শিক্ষক হারুন অর রশিদকে ছাত্রীর সাথে জড়িয়ে অশোভন আচরণ করার অপবাদ প্রচার করা হয়।

এরপর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ তদন্ত করলে সে নির্দোষ প্রমানিত হয়। এই মিথ্যা অপবাদ সইতে না পেরে ক্ষোভে দু:খে তিনি গতকাল বৃহস্পতিবার ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

প্রত্যক্ষদর্শি আদমদীঘির কলাবাড়িয়া গ্রামের আজিজুল ইসলাম জানায়, ওই শিক্ষক রেললাইনের পাশে ব্যাগ নিয়ে পানি খাবর সময় ট্রেন আসা দেখে চলন্ত ট্রেনে ঝাঁপ দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক বাশার জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category