• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আজ একই দিনে মহিলা আ’লীগ ও যুবলীগের শোক দিবসের অনুষ্টান নিয়ে কৌতুহল

দিনকাল বিডি / ২৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আওয়ামীলীগের পৃথক দুটি সংগঠনের ব্যানারে একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের ব্যনারে এই অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এ বিষয়ে দিনভর মাইকিং করে প্রচার-প্রচারণা চালিয়েছে সংগঠন দুটি। আজ
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে আর শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের ব্যনারে শোক সভার এ আয়োজন করা হয়েছে। দু’টি স্থানের দুরত্ব মাপা হলে ৫০০ গজের কিছু কম বা বেশি হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান(পুরুষ) মোকাদ্দেস আলী।
একই দিনে একই সময়ে পৃথক দুটি স্থানে শোকসভার আয়োজনের বিষয় জানতে চাইলে বিষয়টি স্পষ্ট করেননি তারা। তবে নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে জানা গেছে,আ’লীগে পুরোনো রোগ বাসা বেঁেধছে ।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন,শোক দিবসের অনুষ্টানের বিষয়টি আমাকে অবগত করেছেন তারা। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category