• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আতাউর রহমান মোল্লাহ’র নেতৃত্বে চাঙ্গা হচ্ছে গাজীপুর জেলা যুবদল

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

শ্রীপুর প্রতিনিধি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে গাজীপুর জেলা যুবদল।

গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম, যেখানে নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে। গাজীপুর জেলা যুবদলের আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী যুবদলের সদস্য আতাউর রহমান মোল্লাহ’র শক্ত নেতৃত্বে তৃণমূলের বৃহৎ একটি অংশ সর্বদা সরব রয়েছে মাঠে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, গাজীপুরে যুবদলের যোগ্য নেতা হিসেবে পরিচিত আতাউর রহমান মোল্লাহ। আতাউর রহমান মোল্লাহ’র শক্ত নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছেন দলের অবহেলিত নেতা-কর্মীরা।

নেতাকর্মীরা জানান, বিগত সময়ে হামলা, মামলার কারণে নিষ্ক্রিয় দলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তার শক্ত নেতৃত্বে, জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় একাধিক বলয়। বিভিন্ন মিছিল, মিটিং ও সাংগঠনিক কর্মসূচি আয়োজনে মুখরিত রাজনৈতিক মাঠ। সর্বদা খোঁজ রাখছেন নেতাকর্মীদের। দলের কারো মধ্য বিরোধ,মনোমালিন্য থাকলে সহজেই সবাইকে এক পতাকাতলে আনতে সক্ষম হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category