• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে আওয়ামীলীগ নেতাসহ ৩জন গ্রেফতার

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

রাণীনগর(নওগঁা) প্রতিনিধি : নওগঁার আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন আওয়ামীলীগ নেতাসহ মোট ৩জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ক্ষুদ্র বোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে ছাইফুল ইসলাম (৪৫ কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ছাইফুল ইসলাম আত্রাই উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক । গত ৬অক্টোবর দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

এছাড়া সম্প্রতি দোকান চুরি মামলায় উপজেলা ভর তেতুলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (২৫) কে গ্রেফতার করা হয়েছে। একই রাতে আদালতের পরোয়ানা মুলে ভর তেতুলিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে পলাশ শেখ (২৪)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category