• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাহত ঘটনায় মামলা দায়ের গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে ছুরিকাঘাত করার ঘটনায় আত্রাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আহত বাদলের ছেলে চৌধুরী মাসুদ রানা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমনের (ট্রাক প্রতীকের) সমর্থক চৌধুরী গোলাম মোস্তফা বাদল (৫৮) গত শনিবার উপজেলা সদরের সাহেবগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে বের হয়ে নির্বাচনী প্রচারণায় যাবার সময় দুর্বৃত্তরা তাকে অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় লোকজন আহত বাদলকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এ ঘটনায় আহত চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে চৌধুরী মাসুদ রানা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে এ মামলা করেন। এ মামলায় ঘটনা স্থল থেকে জনতার হাতে আটক নাটোরের দুর্লভপুর গ্রামের আজিজারের ছেলে আসামি শামীম হোসেন সানিকে (২৭) গতকাল রোববার নওগাঁ কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই মামলায় একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মোশফিকুজ্জামান মিলু (৩১)কে পুলিশ সন্দেহজনক ভাবে শনিবার দিবাগত রাতে আটক করেছে।
আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বলেন, মামলা দায়েরের পর আমরা অভিযান চালিয়ে সন্দেহ আসামি হিসেবে মোশফিকুজ্জামান মিলুকে আটক করেছি এবং আসামী শামীম হোসেন সানিকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category