• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আত্রাইয়ে এক রাতে ৯টি গরু-ছাগল চুরি

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক রাতে এক গ্রাম থেকে তিনজন কৃষকের সাতটি গরু এবং দু‘টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পরেছে।
ওই গ্রামের জাফের আলীর ছেলে জাকির হোসেন জানান,সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গিয়ে দেখি দু‘টি গরু ও দু‘টি ছাগল চুরি হয়ে গেছে। দু‘টি গরু প্রায় দেড় লক্ষটাকা এবং ছাগল দু‘টির প্রায় ২০হাজার টাকা দাম হবে বলে জানান তিনি।
একই গ্রামের মৃত্যু মোহাম্মদ আলীর ছেলে সাইদার রহমান জানান,গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা কেটে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় দুইলক্ষ টাকা হবে । এছাড়া ওই রাতেই তার ভাই রাজার গোয়াল গরের তালা কেটে দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। ওই দুটি গরুর মূল্য প্রায় দুই লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তবে এসব চুরির ঘটনায় সোমবার সকালে আত্রাই থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন,গরু-ছাগল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরির বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের গ্রেফতার ও গরু-ছাগল উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category