• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজন অডিটোরিয়াম হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহানুদ্দীন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,একাডেমি সুপার ভাইজার প্রদীপ,ছাত্র সন্বয়ক রাকিব হোসেন ও শুভসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় ৩০জনকে প্রশিক্ষণ সনদ প্রদান এবং ১০ জনের মাঝে যুব ঋণের ৫লাখ টাকার চেক বিতরণ এবং গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category