• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আত্রাইয়ে পরকীয়ার জের, ঘুমন্ত স্বামীকে হাত পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে: স্বামী স্ত্রী পবিত্র বন্ধন। এই বন্ধনে প্রেম-পরকীয়াতে লিপ্ত হয়ে স্বামীকে ঘুমন্ত অবস্থায় হাত-পা বেধে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার মতো ঘটনা ঘটিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রাম এলাকায়।

ঘটনা সূত্রে জানা গেছে আত্রাই উপজেলার জামগ্রাম এলাকার মৃত আক্কাস আলী প্রামানিকের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (২৮) এর সাথে গত ২ মাস আগে বিয়ে হয় পাশ্ববর্তী রাণীনগর উপজেলার শফিকপুর বাঁশবাড়ীয়া গ্রামের বেদারুল ইসলামের মেয়ে মোছাঃ রিতু আক্তার (২০) এর সাথে পারিবারিক ভাবে।

সরজমিনে আহত রাজ্জাকের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, তাদের বিয়ে হয়েছে আনুমানিক মাত্র ২ মাস হয়। তাদের সম্পর্ক বেশ ভালোই ছিলো। গতকাল সোমবার রাত ১টা নাগাদ হঠাৎ আব্দুর রাজ্জাকের রুম হতে চিৎকারের আওয়াজ ভেসে আসলে নিকটবর্তীরা দৌড়ে তার রুমে গেলে হাত-পা বাধা রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তাকে।

স্থানীয়রা সাথে সাথে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে রাজ্জাকের অবস্থার অবনতি হলে সকালে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ শাহাবুদ্দিন জানান ,ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো কেউ এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেনি যদি আমরা লিখিত অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category