খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় গরু চুরির খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (২১ ফেব্রæয়ারী) দিবাগত রাতে উপজেলার বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক কৃষকের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানাযায়, গত মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলাম তার তিনটি গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা তার গোয়াল ঘরের দরজা তালা ভেঙ্গে একটি বড় গাভী ও দুইটি বাছুর গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুর মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে দাবী গরুর মালিকের। এ ঘটনায় থানায় অবহিত করা হয়েছে বলে জানাগেছে। থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক ফেরদৌস হোসেন গরু চুরি বিষয়টি নিশ্চিত করেন।