• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে চাতাল ব্যবসায়ীকে মারপিটে হত্যার চেষ্টা টাকা ছিনতাই গ্রেফতার-১

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে পাওনা চালের দাম ও টাকা চাওয়ায় আব্দুস সাত্তার (৬০) নামের এক চাতাল ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে মারপিটে আহত করে তার নিকট থেকে অর্ধ লাকের অধিক টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া সংক্রান্ত মামলায় পুলিশ মমিন (৩০) নামের এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের মোঃ বক্সের ছেলে। তিনি বর্তমান ডহরপুর গ্রামে শ^শুর বাড়িতে বসবাস করে।

গত রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে কলেজ গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আহত চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে সজিব খান বাদি হয়ে আদমদীঘি উপজেলার সাগরপুর গ্রামের মো: বাসারের ছেলে নয়ন (২৮) ও কোমারপুর গ্রামের মোঃ বক্সের ছেলে মমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দারীকুড়ি গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তার আদমদীঘিÑ-ছাতিয়ানগ্রাম সড়কের ব্রিজ সংলগ্ন জনৈক আয়েন উদ্দিনের বয়লার (চাতাল) ভাড়া নিয়ে ধান চালের ব্যবসা করে

আসছেন। মামলার এজাহারভুক্ত আসামী নয়ন সম্প্রতি তার নিকট থেকে ২০ কেজি চাল ও ২ হাজার টাকা কর্জ নেয়। সেই কর্জের চাল ও টাকা পরিশোধ না করায় গত ১০ এপ্রিল বেলা ১১ টায় আদমদীঘি ব্রিজ সংলগ্ন কলেজ গেটের সামনে নয়নের কাছে পাওনা টাকা চাইলে সে টাকা পরিশোধ করতে অস্বীকার করে। এসময় চাতাল উভয়ের মধ্যে কথাকাটা কাটির এক পর্যায়ে নয়ন ও মমিন ক্ষিপ্ত হয়ে চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তারকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় লাঠির আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিটে ফোলাজখম করে তার লুঙ্গির ভাঁজে রাখা ৫১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত আব্দুস সাত্তারকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধিন রয়েছে।

এদিকে মামলার বাদি সজিব খান বলেন, আসামী গ্রেফতার হওয়ায় অপর পলাতক আসামী নয়নসহ তার লোকজন মামলা তুলে নিয়ে চাপসহ নানা হুমকি দিচ্ছে। ফলে নিরাপত্তাহিনতায় ভুগছেন তিনি। অপর আসামী গ্রেফতার তৎপরতা চলছে বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক তারেক রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category