• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে চালকলের এক লাখ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে সরকার নির্ধারিত ধারন ক্ষমতা বেশি (ধান ও চাল) মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে এক চালকলের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। গত শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার বড়আখিড়া মেসার্স এমপি এগ্রোফুর্ডস ইন্ডাষ্ট্রিজ নামক চালকলে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, ধান, চালসহ নিত্যপন্যের বাজারের উর্দ্ধগতি নিয়ন্ত্রনে সরকার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছেন। গত শনিবার বিকেল থেকে আদমদীঘি উপজেলা প্রশাসন বাজার মনিটরিংয়ে অভিযানে নামেন। অভিযানে আদমদীঘি উপজেলার বড়আখিড়া মেসার্স এমপি এগ্রোফুর্ডস ইন্ডাষ্ট্রিজ নামক এক চালকলে অভিযান চালান। অভিযান ওই গুদামে সরকার নির্ধারিত ধারণ ক্ষমতার অধিক (ধান-চাল) মজুদ দেখতে পান।

ফলে ওই প্রতিষ্ঠান চাল মজুদ করে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে মেসার্স এমপি এগ্রোফুর্ডস ইন্ডাষ্ট্রিজ নামক চালকলের ম্যানেজার হুমায়ুন কবির জুয়েলের এক লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষৎ যেন এ ধরণের অপরাধ না করেন সে সম্পর্কে সর্তক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, সান্তাহার সিএসডি খাদ্যগুদামের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category