• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ছিনতাই হওয়া চালসহ দুই ট্রাক উদ্ধার গ্রেফতার-৬

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রাকে চাল বোঝাই করে মোকামে না পৌঁছে রাস্তায় ছিনতাই হওয়া তিন অটোরাইচ মিলের ৫৮ মেট্রিক টন চাল ও দুটি ট্রাক উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।

গত শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাল উদ্ধারসহ ৬জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার কাহালু উপজেলার বিবির পুকুর গ্রামের আবুল কালামের ছেলে আজমল হোসেন (৩৩), একই উপজেলার লোহাজার গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন (৩৬), উলট্র পূর্বপাড়ার বাবু শেখের ছেলে লিটন শেখ (৩০), নওগাঁ সদরের চকবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন হোসেন (২৬) ও সাইদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০) আনন্দনগর গ্রামের আব্দুস ছামাদের ছেলে হাসান আলী (২৪)। এ ব্যাপারে আদমদীঘি থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারী বেলা ১১ টায় আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকার মেসার্স সালমান অটোরাইস মিলে ঢাকা মেট্রো-ট-১৪-১৪৬৭ নম্বর ট্রাকে মোট ১৪ মেট্রিক টন বোঝাই করে বেলা সাড়ে ৩টায় নারায়নগঞ্জ সানারপাড়া মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামের চাল মোকামের উদ্দেশ্যে পাঠানো হয়। একই তারিখে বৈশাখী অটোরাইস মিলে বগুড়া-ট-১১-১১৫৪ ও ঢাকা মেট্রো-ট- ১৬-০৩২৩ নম্বর পৃথক দুটি ট্রাকে ৩০ মেট্রিক টন চাল বোঝাই করে বিকেল ৪টায় ঢাকা মিরপুর সততা রাইচ এজেন্সি মোকামে পাঠানো হয়।

অপরদিকে গত ৮ জানুয়ারী দুপুর সাড়ে ১১ টায় আদমদীঘির কলাবাগান এলাকার মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলে ঢাকা মেট্রো-ট- ১৬-৬১৩৮ নম্বর ট্রাকে ১৪ মেট্রিক টন চাল বোঝাই করে ঢাকা উত্তর বাড্ডা মেসার্স পিরোজপুর রাইচ এজেন্সি নামক মোকামে পাঠানো হয়। তিন রাইচ মিল থেকে পৃথক চার টি ট্রাকে ১ হাজার ১৫ বস্তায় ২৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মোট ৫৮ মেট্রিক টন চাল পাঠানো হয়। এদিকে নির্ধারিত সময়ে চাল বোঝাই ট্রা গুলো স্ব-স্ব মোকামে না পৌঁছ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। ফলে আদমদীঘি উপজেলা তিনটি অটোরাইস মিলের মালিকদের মনে নানা সন্দেহের সৃষ্ঠি হয়।

এ ঘটনায় আদমদীঘি থানায় মেসার্স সালমান অটোরাইস মিলের প্রোডাকশন ম্যানেজার ইচহাক আলী, বৈশাখী অটোরাইস মিলের স্টোর ইনচার্জ এনামুল হক ও মেসার্স বুশরা এগ্রোফুডস রাইচ মিলের প্রশাসনিক কর্মকর্তা মখলেছুর রহমান বাদি হয়ে পৃথক ভাবে আদমদীঘি থানায় অভিযোগ করেন।

আদমদীঘি থানার অফিসার রাজেশ কুমার চক্রবর্তী জানান চালসহ ট্রক ছিনতাই ঘটনার পর বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বগুড়া জেলার কাহালু উপজেলার একটি পেট্রোল পাম্পের নিকট থেকে চাল বোঝাই একটি ট্রাক ও ১টি খালি ট্রাক এবং নওগাঁর হাঁপানিয়া এলাকার একটি গুদাম থেকে অবশিষ্ট চালসহ মোট ৫৮ মেট্রিক টন চাল উদ্ধারসহ উল্লেখিত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক ভাবে চাল ছিনতাইয়ের কথা স্বীকারে করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category