• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত

দিনকাল বিডি / ৫৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির অদুরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সাড়ে ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের পুর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ব্যক্তিদের উদ্ধার করলেও ট্রাকটি নওগাঁর অভিমুখে পালানোর সময় ট্রাকটি আটক করা হয়। নিহত দুইজনের পকেটে থাকা ভোটার আইডি পরিচয়ে তার নাম শফিকুল ইসলাম রিংকন (২১) পিতা শহিদুল ইসলাম, গ্রাম দক্ষিন সাথালিয়া উপজেলা সাঘাটা জেলা গাইবান্দা, মুশফিকুর রহমান পিতা শাহাজাহান আলী, গ্রাম, গোকুল উত্তরপাড়া, বগুড়া সদর এবং অপরজন আশরাফুজ্জামান বলে প্রাথমিক ভাবে জানাযায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪টায় দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ঢাকা মেট্রো-ল-৫০- ৪১৭৬ নম্বর বøু রংয়ের একটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯ নম্বর একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে তারা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি তিন নিহত। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা নিহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আফাজ উদ্দিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চাল ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category