খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গত দুই দিনে আব্দুর রহিম বাবু (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ও মানতাশা (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বৃদ্ধের মরদেহ স্বজনদেন কাছে হস্তান্তর করলেও কিশোরীর মৃ্যুটি রহস্যজনক হওয়ায় ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। গত শনিবার ও গতকাল রোববার পৃথক দুই গ্রামে এই ঘটনা ঘটে। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক ইউ.ডি মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারকি সুত্রে জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিষুপুর গ্রামের আব্দুর রহিম বাবু নামের এক বৃদ্ধ শারীরিক অসুস্থতার কারনে গত শনিবার (১১ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় তার শয়ন ঘরে তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া গতকাল রোববার (১২ ফেব্রæয়ারী) দুপুরে একই ইউনিয়নের অর্জুনগাড়ী গ্রামের মামুন হোসেনের মেয়ে মানতাশা নামের এক কিশোরী তার মামা আব্দুস ছালামের বাড়িতে শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যাটি রহস্যজনক বলে পুলিশসহ স্থানীয়দের ধারনা। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক হোসেন বলেন, মৃত বৃদ্ধটির শারীরিক অসুস্থার কারনে আত্মহত্যা করে। তার বিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হসআন্তর করা হয়। অপর কিশোরী মানতাশার মৃত্যুটি সন্দেহজনক হওয়ায় তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।