• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে বার্মিজ চাকু ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বার্মিজ চাকু ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (২৯জুন) দিবাগত রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির সামনে থেকে একটি বার্মিজ চাকুসহ সাব্বির হোসেন (৩০)কে এবং ডহরপুর বস্তির সামনে থেকে শিপন ইসলাম ওরফে নরেশ ওরফে রবিন (৩০)কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির হোসেন আদমদীঘি উপজেলার ছোটঅঅখিড়া গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে ও শিপন ইসলাম ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে।

পুরিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তায় কতিপয় ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিক্তিতে ওই স্থানে াভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার ও তার শরীর তল্লাশি করে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে ডহরপুর গ্রামস্থ বস্তির দক্ষিনে মহাসকের পাশ থেকে ১০ পিস ট্যাপেন্টাডলসহ শিপন ইসলাম ওরফে নরেশ ওরফে রবিনকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদারতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category