খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পিতামাতাহিন এক ভিক্ষুকের স্বামী পরিত্যক্তা নাতনী ধর্ষনের শিকার হয়েছে। গত সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় আদমদীঘির কুন্দগ্রাম ইউপির বশিকোড়া শাহপাড়া এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
আদমদীঘির বশিকোড়া শাহাপাড়ার পিতামাতাহিন স্বামী পরিত্যক্ত ওই নারী তার ভিক্ষুক নানীর বাড়িতে থাকে। নানী ও মামার অভাবের সংসারে কোন রকমে খাবার খেয়ে পরের জায়গায় দিনাতিপাত করে। সকালে ওই নারীর নানী ভিক্ষার কাজে ও মামা শ্রমিকের কাজে বের হয়ে রাতে ফিরেন। এদিকে একই গ্রামের রাহুল বাবু নামের এক মাদরাসা ছাত্র উক্ত নারীকে বাড়িতে এক পেয়ে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। গত সোমবার সকালে তার নানী ভিক্ষা ও মামা শ্রমিকের কাজে বাড়ি থেকে বের হয়ে যায়। বেলা ৯টায় এ সুযোগে রাহুল বাবু নামের মাদরাসা ছাত্র স্বামী পরিত্যক্তা নারীর ঘরে ঢুকে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষন করে। এসময় গ্রামের রানা বাদলসহ অনেকই উক্ত ঘরে আপত্তিকর অবস্থায় মাদরাসা ছাত্রকে হাতেনাতে ধরে ফেলে। এসময় মাদরাসা ছাত্র তার পায়ের সেন্ডেল ঘরে ফেলে কৌশলে পালায়। আদমদীঘি থানার অফিসার রেজাউল করিম জানান ভিকটিম থানা হেফাজতে মামলা দায়েরের প্রস্ততি চলছে।
#