• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় জনের জেল-জরিমানা

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বুধবার (১৫ জনুয়ারী) সন্ধ্যায় সগকারি কমিশনার ও নিবার্হি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা  এই দন্ডাদেশ প্রদান করেন। 

দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের জমশের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন (২৮)। আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুর গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আইজুল ইসলাম (৩৫), ছাতিয়ানগ্রামের টিপুর ছেলে আব্দুল মোমিন (২০), সান্তাহার সাহব পাড়ার ছবেদ আলীর ছেলে পলাশ (৩০) ও বশিপুর গ্রামের বাছের আলীর ছেলে বায়েজিদ ইসলাম (৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা গত বুধবার আদমদীঘি সদর, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য সেবনের অপরাধে উক্ত ছয়জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করার পর রুহুল আমিন, বায়েজিদ, পলাশকে ৪ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা, আইজুল ইসলাম, জাহাঙ্গীর আলমকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা এবং আব্দুল মোমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ১৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category