• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

আদমদীঘিতে ১৫ বছর পর জামায়াতের গনসমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে ১৫ বছর পর এক গনসমাবশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আদামদীঘি গোহাট প্রাঙ্গনে এই গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নির্বাহি কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। তিনি বলেন, জামায়াত ও শিবিরের কোন ভাই অন্য ধর্মের কোন ক্ষতি করেনা। আমরা যে স্বাধীনতা ভোগ করবো হিন্দুসহ সকল ধর্মের লোকেরা একই স্বাধীনতা ভোগ করবে এটাই আমাদের মহানবীর শিক্ষা।
আদমদীঘি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: ইউনুছ আলীর সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, জেলা মজলিসে শুরার সদস্য মাও: মোফাজ্জল হক, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, তালোড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারী মাও: গোলাম রব্বানী, উপজেলা কর্ম পরিষদ সদস্য রমজান আলী, এমদাদুল হক, ফেরদৌস রহমান, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী কামরুজ্জামান, আদমদীঘি সদর ইউপির আমির ইদ্রিছ আলী, শ্রমিক কল্যান ফেডারশেন সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুস ছালাম প্রমুখ।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category