• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ২৩০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গোয়েন্দা শাখার সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- নওগাঁর বক্তারপুর ইউপির আতাইকুলা গ্রামের সোহরাব হোসেনের ছেলে জাকির হোসেন (৩০) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা সান্তাহার হাউজিং কলোনী খলিলুর রহমানের ছেলে কাজল (২২)। গত শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড এলাকায় ঘরোয়া খাবার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ২৩০ বোতল ফেনসিডিল ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার পরিদর্শক পাভীন আক্তার বাদি হয়ে পরদিন গত শনিবার সকালে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকারোড এলাকায় অভিযান চালিয়ে ঘরোয়া খাবার নামের একটি হোটেলের সামনে একটি নাম্বার বিহীন সিনএনজি আটকিয়ে তল্লাশী করে ২৩০ বোতল ফেনসিডিলসহ উল্লেখিত দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে আদমদীঘি থানায় একটি মামলা দেয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category