• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘির নসরতপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আদমদীঘির নসরতপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশন চত্ত¡রে এই সভা অনুষ্ঠিত হয়। নসরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাকদ গোলাম রব্বানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাবেক নসরতপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান পিয়াল, যুগ্ন সম্পাদক নিসরুল হামিদ, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সম্পাদক জিল্লুর রহমান, সাবেক শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, রাজ্জাকসহ নেতৃবর্গ। সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category