• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনে ত্রিশালে মানববন্ধন কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মোঃ মনির হোসেন,
সকল ক্যাডারের সমতা ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবিতে, ময়মনসিংহের ত্রিশালে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে
মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর )বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন করে উপজেলা পর্যায়ের ২৫টি ক্যাডারের বিসিএস কর্মকর্তাগণ। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রনালয়, উপ-সবিচ পদে সকল কোটার অবসান ও জনবান্ধব সিভিল সার্ভিসের দাবীতে আয়োজিত মানব বন্ধনে বক্তারা বলেন, সরকার সমাজ উন্নয়নে অংশীজন হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমাদের ন্যায্য দাবি ও কর্মসূচি সমূহ মেনে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা বাস্তবায়ন করবে।

মানববন্ধনে অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সামসুজ্জামান মাসুম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ হাম্মিম জাহান, ভেটেনারী সার্জন ডা. এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. তানভীর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category