• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

আপনাদের সেবা করতে চাই, যুবদল নেতা সালেহীন

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় পাতাড়ী ইউনিয়নের তিলনী মোড় থেকে এ পথ সভা শুরু হয়ে পরে,পাতাড়ী মাদ্রাসা মোড়, আদাতলা মোড়,কলমুডাঙ্গা ও শিমুলডাঙ্গা মোড়ে এ পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারুন্যের প্রতীক জননেতা মাহমুদুস সালেহীন। তিনি সকলের জন সমর্থন কামনা করে বলেন আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই,আপনাদোর সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আপনাদের সন্তান হিসেবে সবার সহযোগিতা ও দোয়া কামনা চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ,আহ্বায়ক সদস্য ও সিনিয়র সহ সভাপতি আব্দুল কাহার মাস্টার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারন সম্পাদক লুৎফর রহমান মাষ্টার,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দুরুল হোদা মাস্টার,সহ সভাপতি শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ,সাবেক ছাত্র নেতা প্রভাষক জুয়েল হক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল পথ সভায় সভাপতিত্ব করেন পাতাড়ী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আনিসুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category