• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আপনারা ঐক্যবদ্ধ থাকেন, স্বাধীনতা বিরোধীরা কোনদিন ক্ষমতায় আসতে পারবে না – শেখ হেলাল উদ্দীন এমপি

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

আপনারা ঐক্যবদ্ধ থাকেন, স্বাধীনতা বিরোধীরা আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। স্বাধীনতার চেতনায় শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছে। সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে। সাধারণ মানুষের জন্য কাজ করছে। আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। এজন্য আগামী দিনে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দুস্থদের মাঝে নিজ উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। এসময় অনুরূপ বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহিনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে মোল্লাহাট উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) মঙ্গলবার দুপুর ১২ টায় এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী খান, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, যুবলীগ নেতা ফজলে এলাহী লেবীন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময়, দলীয় নেতাকর্মী প্রমূখ।

উল্লেখ্য, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৫’হাজার পরিবারে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

এছাড়া একই অনুষ্ঠানে উপজেলাধীন মেধাবী ১৩৮ জন শিক্ষার্থীকে একটি করে ট্যাব প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category