• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আলহাজ ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় এ খেলার উদ্ধোধন করা হয়।

ঝিনাইগাতী ইয়ুথ ক্লাবের আয়োজনে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খাঁন শাওন এর সভাপতিত্বে উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ এ.কে.এম বেলায়েত হোসেন, ক্ষৃদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ প্রমুখ। মাসব্যাপী এ খেলায় শেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২টি দল অংশ গ্রহন করবে। ১২ টি দলের চুড়ান্ত পর্বসহ মোট ১৯টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ডিসেম্বর চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। আজকের উদ্বোধনী ৯০ মিনিটের এ খেলায় শেরপুর একটিভ ক্লাব বনাম ঝিনাইগাতী ফুটবল একাদশ অংশ গ্রহন করে। উক্ত খেলায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদগণ এ খেলা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category