• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আ’লীগের দোসর মুকুলের বালুঘাট ইজারার বাতিলের ৪৮ঘন্টা আল্টিমেটাম

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট সরকারের সাবেক মেয়র
এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রধান পৃষ্ঠোপোষক ৫ আগস্টের একাধিক
মামলার আসামী মোখলেসুর রহমান মুকুলকে বালুঘাট ইজারা দেয়ার
প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজশাহীর
সর্বোস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন
হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও বালিঘাট ব্যাবসায়ী আব্দুল
মান্নাফ মুন্নাফ।
এসময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি বিএনপি
নেতা শাহানুর ইসলাম মিঠু, রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং
ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলী হোসেন, সাবেক সাধারণ
সম্পাদক শামীম রেজা, ১নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি
জহুরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান ও
আনারুল ইসলাম আনাকুল এবং বিএনপি নেতা টিপু। রাজাপাড়া থানা
ছাত্রদলের সভাপতি রায়হানুল ইসলাম রাতুলের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি,
অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বালুঘাট ব্যাবসায়ী ও সাধারণ
জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, পহেলা বৈশাখ ১৪৩২ সালের গোদাগাড়ী জোনের পাঁচ
মৌজায় যেমন দক্ষিণ নির্মল চর, শেখেরপাড়া, এলাহীনগর, চরবার্নিশ ও
পদ্মানদী নামে বালিঘাটগুলো ৫ আগস্ট ২০২৪ ছাত্র/জনতার উপর হামলার আসামী
মোখলেসুর রহমান মুকুল ইজারা পেয়েছেন। তিনি গত বৃহস্পতিবার সশরীরে
জেলা প্রশাসক কার্যালয়ে এসে অত্র ইজারা বিপরীতে টাকা জমা এবং স্বাক্ষর
করে যান।
তারা বলেন, ৩৬ জুলাইয়ের পলাতক আওয়ামী দোসর মখলেসুর রহমান মুকুল (মুন
এন্টারপ্রাইজ) এর নামে একাধিক মামলা হয়েছে। যা (১) বোয়ালিয়া থানার
কেস নং- ৩৭, তারিখঃ ২৫/০৯/২০২৪ ইং, ধারাঃ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭৪/৩৪ দঃ বিঃ
বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারা, জি আর নং- ৪১৬/২৪, (২) বোয়ালিয়া থানার
কেস নং- ৪৬১/১৭, তারিখঃ ১৮/১১/২০২৪, ধারাঃ ১৪৩/
১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোর্ড ১৮৬০, তৎসহ
১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইন (সং/০২) এর ৩ ধারা মামলা রয়েছে।
এই মামলার আসামী কিভাবে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে স্বাক্ষর
করেন এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাহলে জেলা প্রশাসন কি
আওয়ামী লীগের হয়ে কাজ করছেন? এমনই প্রশ্ন করেন নেতা-কর্মীদের।
তারা আরও উল্লেখ করেন মখলেসুর রহমান মুকুলের বিরুদ্ধে আরও ২ থেকে ৩টি
হত্যা মামলা আছে। আওয়ামীলীগের নেতা দূর্ধর্ষ, মাস্তান, খুনী, এশিয়া
মহাদেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের তালিকা ভূক্ত হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ
চোরাচালান ও মাদক ব্যবসায়ী, ৫ই আগষ্টের জ্বালাও পোড়াও, হত্যা খুনের

প্রধান সেনাপতি ও অর্থ যোগানদাতা এই মুকুল। তিনি ৫ আগস্টের পর
থেকে পলাতক ও নিরুদ্দেশ ছিলেন। এই আসামী কি ভাবে টেন্ডার কার্যক্রমে
অংশগ্রহন ও নিজে উপস্থিত হয়ে টাকা জমা ও স্বাক্ষর করেন। আর রাজশাহী
জেলা প্রশাসক মুকুলের ইজারা বাতিল না করে কিভাবে ইজারা প্রদান
করেছেন। আগামী ৪৮ঘন্টার মধ্যে মুকুলের ইজারা বাতিল করা না হলে
আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন তারা।
মুকুল কিভাবে নিজে উপস্থিত হয়ে টাকা জমা ও স্বাক্ষর করেছেন এগুলো
খতিয়ে দেখে, জরুরী ভিত্তিতে, তার দরপত্র বাতিল করে, পুনরায় নতুন ভাবে দরপত্র
আহ্বান করে, আইনকে সমুন্নত রাখার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন
নেতৃবৃন্দ। সেইসাথে আওয়ামীলীগের দোসরদের সহযোগিতা ও
পুনর্বাসনে সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
শাস্তির দাবী জানানো হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category