• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আ.লীগ সরকার জনবান্ধব ও উন্নয়নমূখী সরকার -শেখ আফিল উদ্দিন এমপি

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব ও উন্নয়নমূখী সরকার। এ দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন মানুষের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটে। দেশের সার্বিক উন্নয়নের জোয়ার বয়। বিশ্ব দরবারে গৌরবের সাথে মাথা উঁচু করে চলতে পারে। আর বিরোধী জোট বিএনপি জামাত যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন লুটপাট, খুন-গুম, ত্রাসের রাজত্ব কায়েম করে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তে ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলে। তাই জনবান্ধব ও উন্নয়নমুখী আওয়ামীলীগ সরকারকে আবারো আগামী সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সোমবার সকাল ১১টার সময় শার্শার ডিহি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাড়াতলা বাজার ঈদগাহ ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ নভেম্বর যশোর আগমন ও আওয়ামীলীগের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২৪ নভেম্বর যশোর আগমন ও আওয়ামীলীগের সমাবেশ সফল করার লক্ষে ডিহি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ড থেকে যেভাবে নেতাকর্মীরা প্রস্তুতি মূলক সভায় আপনাদের সরব উপস্থিতি ঘটেছে তাতে আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ। সমাবেশ সফল করতে শার্শার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ও মতভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে সর্বোচ্চ উপস্থিতি ঘটাতে হবে।

অনুষ্ঠানে ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান হোসেন আলীর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। আরও বক্তব্য রাখেন, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক নূর ইসলাম তরফদার,প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর হোসেন, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লিলিফুন নাহার, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, যুবলীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ,ছাত্রলীগের সভাপতি আয়ুব খান, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, আওয়ামীলীগ নেতা ডাঃ আনিসুর রহমান, ইউপি সদস্য সিদ্দিক জামান, আব্দুল মান্নান, মফিজুর রহমান, আজিজুর রহমান, শহিদুল ইসলাম, রেজাউল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category