• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ইউপি নির্বাচন দলীয় প্রার্থীর পক্ষে প্রচার, এমপি আয়েনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে রাজশাহীর জেলা প্রশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, ‘হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে ৪ জুলাই হরিয়ান রেললাইন মাঠ সংলগ্ন মাঠে হরিয়ান ইউনিয়নের নেতাদের নিয়ে জনসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা করেছেন বলে অভিযোগ পড়েছে কমিশনে। উক্ত অভিযোগ তদন্ত করে সোমবার (১০ জুলাই) সকাল ১০টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হরিয়ান ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে।
রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্দেশনা অনুযায়ী অভিযোগ তদন্ত করে নির্বাচন কমিশনের পাঠানো হবে।
৪ জুলাই সন্ধ্যায় হরিয়ান বাজারে নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য দেন এমপি আয়েন উদ্দিন। সেখানে বক্তব্য দেন দলীয় চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনও। সভায় আয়েন উদ্দিন বলেন, নৌকার প্রার্থীর জন্য কাজ করতে হবে। তাকে ভোটে জিতিয়ে আনতে হবে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছয়জন। তাদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেবর আলী বলেন, ‘এমপি আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সভা-সমাবেশ করে যাচ্ছেন। তিনি নির্বাচনী এলাকায় সমাবেশ করছেন। এর আগে হরিয়ান সুগার মিলে সভা করলে আমি রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি।
অভিযোগের বিষয়ে আয়েন উদ্দিন এমপি বলেন, আমি হরিয়ান ইউপির সীমানার বাইরে সভা-সমাবেশ করেছিলাম। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category