• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

রফিকুল ইসলাম (জামালপুর)প্রতিনিধি:”স্মার্ট বাংলাদেশ প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ” এই শ্লোগানে জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল(এমপি) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ আলী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উন্নয়ন সংঘের,প্রজেক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, পারির প্রকল্প ম্যানেজার,কমল পালসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category