• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

ইসলামপুরে প্রাণনাশের হুমকি ও বাধার প্রতিবাদে উন্নয়ন কমিটির সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ৩৪১ Time View
প্রকাশঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন :
জামালপুরের ইসলামপুরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার অংশ হিসেবে দরিদ্রতা দূরীকরণে বাস্তবায়িত ফ্যামিলি কার্ড প্রকল্পে বাধা, প্রাণনাশের হুমকি ও লুটপাটের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. জালাল সরকার।

রবিবার রাত ৮ টায় ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা গ্রামে, উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিয়ার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জালাল সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব শওকত হাসান মিয়া তাঁর নিজস্ব অর্থায়নে তারেক রহমান ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেন। এই কার্ডের মাধ্যমে এলাকার দরিদ্র, অসহায় ও প্রান্তিক পরিবার গুলোকে সাবলম্বী করার জন্য তাদের মাঝে বিনামূল্যে চাল, আটা, তেল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, মানবিক এই উদ্যোগকে ব্যর্থ করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা শুধু বাধা দিয়েই থেমে থাকেনি, বরং তাঁকে জীবননাশের হুমকি দিয়েছে এবং কমিটির সদস্য ও পণ্য সরবরাহকারীদের ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি খাদ্যসামগ্রী লুটেরও চেষ্টা করা হয়েছে।

জালাল সরকার বলেন, ইসলামপুরের মানুষের উন্নয়ন ও ধানের শীষের পক্ষে আমরা কাজ করছি। কোনো ভয়ভীতি বা হুমকি আমাদের থামাতে পারবে না।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে আহ্বান জানান যারা এই মানবিক প্রকল্পে বাধা সৃষ্টি করছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং উন্নয়ন কমিটির সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

তিনি ইসলামপুরবাসীর প্রতি অনুরোধ জানান, আপনারা ভয় পাবেন না, সত্য ও ন্যায়ের পথে থাকুন। আমরা তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে আছি, থাকব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category