রফিকুল ইসলাম রঞ্জু জামালপুর ইসলামপুর ৯ নং গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড শাখার আয়োজনে ২৮ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় সভুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় গোয়ালেরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, সহ সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া,জেলা শ্রমিকলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম চান,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ,প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনর রশিদ হারুন, সদস্য লুৎফর রহমান লাল চান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাওলানা মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক আলী মোস্তবা বিপুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান ।
এ সময় আরো বক্তব্য রাখেন শহর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান লাজু,ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাওন সরকার । অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।