• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন

দিনকাল বিডি / ১৬৯ Time View
প্রকাশঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন:ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও দখলদারিত্ব বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক জামালপুর ইসলামপুর গ্রাহক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) সকালে ইসলামপুর ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। তারা এসব নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি জানান।

এসময় ইসলামী ব্যাংকের গ্রাহক অব্দুর রহমান ওমর অভিযোগ করে বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে অবৈধভাবে চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে।

ইসলামপুর বাজারের মিল ব্যবসায়ী মোঃ মনির হোসেন বলেন, এস আলমের সময় নিয়োগ পাওয়া অধিকাংশ কর্মী গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পেশাদার সেবা দিতে অক্ষম। এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ, মনিরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category