এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: মহা খুশির ঈদ উদযাপনে ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ স্টোক করে ইন্তেকাল করেছেন উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নিবাসী সংযুক্ত আরব আমিরাত এ অবস্থান করা মোঃ ওমর ফারুক।
সূত্র জানায়, উক্ত রেমিট্যান্স যোদ্ধা মোঃ ওমর ফারুক মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলীর কদমতলা এলাকার দ্বীন মোহাম্মদ মাষ্টারের ছোট পুত্র।
বর্তমানে তার মরদেহ সংযুক্ত আরব আমিরাত’র ‘আলাইন জিমি হাসপাতাল’ মর্গে রয়েছে।
মরহুম ওমর ফারুক এর এক-ই ওয়ার্ড এর বাসিন্দা, বর্তমানে কুয়েতে অবস্থান করা অপর রেমিটেন্স যোদ্ধা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।