• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ঈশ্বরগঞ্জে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারকে শোভাযাত্রা ও ফুল দিয়ে বরণ

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ
আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ঢাকা থেকে আসার পথে ত্রিশাল- বালিপাড়া সড়কের উপজেলার রাজিবপুর ইউনিয়নের মধুপুর বাজারে এসে পৌঁছালে তাকে স্লোগানে স্লোগানে ফুল ছিটিয়ে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাজার হাজার মোটরসাইকেল ও প্রাইভেটকার দিয়ে শোভাযাত্রার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মুক্তিযুদ্ধা ও প্রয়াত আওয়ামী লীগের নেতাদের কবর জিয়ারত করেন। শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে তাকে নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, হারুন অর-রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম মাসুদ, সহদপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল,ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, আঠারবাড়ি ইউপির চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, জাটিয়ার ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু, ,পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম সুমন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েল, দেলোয়ার জাহান মামুন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদসহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার বলেন, আপনাদের সমর্থনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। এজন্য প্রিয় নেত্রীর ভালোবাসার কাছে আমি চির কৃতজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা এ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে একসাথে সেই দায়িত্ব পালন ও আমার কর্মের মাধ্যমে ধরে রাখতে চাই। শতভাগ ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকাকে বিপুল ভোটে জয়লাভ করানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category