• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উপার্জন করার একমাত্র ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা বাগেরহাটের ইজিবাইক চালকের পরিবার।

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি ।।

পরিবারের জন্য উপার্জন করার একমাত্র ব্যাক্তি একটি ইজিবাইক দৈনিক ভাড়ায় নিয়ে সেটি ভাড়ায় চালিয়ে কোনোরকমে সংসার চালাতেন বাগেরহাট সদরের মাঝিডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (আনো) সবার ভরণপোষণের দায়িত্ব পালন করা একমাত্র ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পরিবার।

আনোয়ার মোল্লার স্ত্রী শাহানাজ বেগম বলেন, আমার স্বামীর তো কোনো অপরাধ ছিল না। আমার স্বামীর ভাড়ায় চালিত ইজিবাইক টি ছিনতাই করার জন্য (৩০ আগস্ট) রাতে আমার স্বামীকে হত্যা করে। এখন কীভাবে চলবে আমাদের সংসার? আমাদের বাড়ি টা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অন্য একজনের বাড়িতে রয়েছি আমি দুই ছেলে ও এক ছোট্টো মেয়েকে নিয়ে। সঞ্চয় বলতে কিছুই নাই। কার কাছে বিচার চাইব। স্বামীর মৃত্যুর শোকে স্ত্রী এখন অসুস্থ্ হয়ে পড়েছে প্রায়। তিন ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিন যাপন করছেন। বাবাকে হারিয়ে দিশেহারা ছেলে মেয়ে।

ইজিবাইক চালক বাবলু রহমান বলেন, আনোয়ার মোল্লা একজন সৎ ব্যাক্তি ছিলেন। একটি ইজিবাইক ভাড়ায় চালিয়ে তার সংসার চালাতেন। ৩০ আগস্ট রাতে তাকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। এখন তার পরিবার অনাহারে অতি কষ্টে দিনপার করছেন। আমি চাই সমাজের বিত্তশালী ব্যাক্তিরা এগিয়ে আসলে পরিবারটি সচ্চল হতে পারবে।

আনো মোল্লার ভাই ইমরান মোল্লা বলেন, ভাইয়ের মৃত্যুতে তার সংসারটি অসহায় হয়ে গেল। আমরা ভাই বোন মিলে ভাইয়ের পরিবারকে সাহায্য সহযোগিতা করে চালিয়ে যাচ্ছি। আমাদের অবস্থা ভালো না সব সময় সহযোগিতা ও করতে পারিনা। ওরা গাড়ি নিয়ে যেত আমার ভাইকে হত্যা করল কেন। আমি এই হত্যার বিচার চাই। সরকারি কোন সহায়তা না পেলে এ সংসারটির রাস্তায় বসতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান বলেন, আনোয়ার মোল্লা হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং অন্য আসামীদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।

আনোয়ার মোল্লার পরিবারের সাথে যোগাযোগ এর নাম্বার 01705-696906

##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category