• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে এমপির নামে নকল সীল তৈরি ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্যর নামে নকল (অবৈধ) সীল তৈরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুড়িগ্রাম-৩ আসনের এমপি’র ব্যক্তিগত সহকারী বাদী হয়ে এক ইউপি সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের ভাঙা মার্কেট এলাকায় তহুরা কম্পিউটারের দোকানে গত ২ এপ্রিল দোকানি কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নামে অনুমতি ছাড়া নকল সীল তৈরি করছিলেন। গোপনে খবর পেয়ে সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বিষয়টি এমপিকে জানালে তিনি তার নামে সীল তৈরির বিষয়ে অবগত নন বলে জানান। এমপি বিষয়টি খোঁজ নিয়ে সঠিকতা যাচাই করে ব্যক্তিগত সহকারীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

পরে এ বিষয়টি মৌখিক ভাবে থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নকল সীল তৈরির প্রস্তুতি শেষ করার সময় দোকানি আব্দুর রশিদ (৪০) কে আটক করে থানায় নিয়ে আসেন। ৩ এপ্রিল থানা পুলিশ আটক রশিদকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করেন। পরদিন তিনি জামিনে বেড়িয়ে আসেন।

এদিকে ঘটনার চারদিন পর শনিবার (৬ এপ্রিল) রাতে এমপির ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান বাদী হয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলায় বলা হয়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান লাভলুসহ অজ্ঞাত নামা আরও ৪জন ব্যক্তি ওই দিন (২ এপ্রিল) রশিদের দোকানে এসে নকল সীলটি বানানোর জন্য দেন। তাদের কথা অনুযায়ী দোকানি সীল তৈরি করেন। দীর্ঘদিন ধরে ওই ইউপি সদস্যসহ একটি চক্র জালিয়াতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে জাল সীলসহ গুরুত্বপূর্ণ ও মূল্যমান কাগজপত্র জালিয়াতি করে আসছেন বলে মামলায় উল্লেখ করা হয়। এদিকে মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, এমপি মহোদয়ের নামে জাল সীল বানানোর ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য সর্বাত্মক অভিযান চলছে। তিনি আরও বলেন, গত ২ এপ্রিল মৌখিক অভিযোগের ভিত্তিতে দোকানি আব্দুর রশিদকে আটক করা হয়। এমপি মহোদয়ের পক্ষ থেকে ওই দিন মামলা না করায় আটক ব্যক্তিকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category