• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা(২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বকসী কামারটারী গ্রামে।

জানা গেছে, শুক্রবার রাতে বকসী কামারটারী গ্রামের আইয়ুব আলীর পুত্র মাসুদ রানা তার শশুর বাড়ী পার্শ্ববর্তী ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরে আসে। রাতে শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুদ রানা। শনিবার সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে মাসুদ রানার ঝুলন্ত মরদেহটি দেখতে পায়। পরে পরিবারের লোকজনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বশুর বাড়ীতে বাক-বিতর্কের কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে মাসুদ রানা।

শনিবার(২২ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category