• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে গাঁজা নিয়ে তিস্তা পাড়ি দেওয়ার চেষ্টা, গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ৮’শ গ্রাম গাঁজা নিয়ে তিস্তা নদ পাড়ি দেওয়ার চেষ্টাকালে আব্দুল লতিফ মিয়া(২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। লতিফ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মজিদুল ইসলামের পুত্র।

জানা গেছে, রোববার দুপুরে বজরা ইউনিয়নের বজরা নৌকা ঘাট দিয়ে তিস্তা নদ পাড়ি দিয়ে মাদক পাঁচারের খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে চর সাতালস্কর থেকে মাদক কারবারি আব্দুল লতিফ মিয়াকে আটক করে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগের ভিতরে লাল প্লাস্টিক ও সাদা কসটেপ দ্বারা মোড়ানো একটি পোটলা থেকে ৩ কেজি ৮’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার(১৮ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category