• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে ছাত্রলীগের কমিটি গঠন: সভাপতি নজরুল সাঃ সম্পাদক নোমান

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং মঈনুর রশিদ নোমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী এক বছরের জন্য আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার(১০ নভেম্বর) কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অফিশিয়াল প্যাডে সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে সহ-সভাপতিঃ জাকিউল ইসলাম পিনু, সৌভিক প্রসাদ পান্ডে, মোঃ রাজ্জাকুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, সজিব কুমার সরকার, মুত্তাহিদ ইসলাম মারজান, আরিফুল ইসলাম আকাশ, বিপুল সরকার, তানভির আহমেদ রিমেজ, মোঃ ওবাইদুর রহমান, নাহিদ ইসলাম, তানভির ইসলাম মেহেদী, মোঃ নূরন্নবী মিয়া, আরিফুল ইসলাম রিয়াদ।
যুগ্ন সাধারন সম্পাদক পদে রয়েছেন- শ্রী সজিব কুমার সরকার, শাকিব হাসান সাদ্দাম, মোঃ আহসান হাবিব পাভেল, তৌফিক আলম চৌধুরী, মোঃ মাহমুদুল হাসান আকাশ, বিশাল সরকার সূর্য, ইয়াছিন হাসান মিম।
সাংগঠনিক সম্পাদক পদে- আব্দুর রহিম মোল্লা, জান্নাতুল আকাশ, আরাফাত ইসলাম আসিফ, মোঃ রিয়াদুর রহমান রিয়াদ।

এ বিষয়ে নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে। আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করার অভিপ্রায় জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category