• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উলিপুরে ফেসবুক পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক পরিচয়ে ভুট্টা বিক্রির কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক মোঃ সেলিম আকন্দ(৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড় সাতাইল গ্রামের আব্দুল জব্বার আকন্দের পুত্র।

জানা গেছে, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জনতাহাট সংলগ্ন এলআরডি ইট ভাটার মালিক বানী ইসরাইল বকসীর সাথে সেলিম আকন্দের ফেসবুকে পরিচয় হয়। এরই সুবাদে গত ২৬ আগস্ট ভুট্টা বিক্রির কথা বলে অগ্রিম হিসাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক সেলিম আকন্দ। টাকা পাওয়ার পর সাথে সাথে মোবাইল ফোন বন্ধ করে দেয় সে। পরে ভুক্তভোগী বানী ইসরাইল বকসী উলিপুর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার(১১ সেপ্টেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে প্রতারক সেলিম আকন্দকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category